বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেছেন।
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজায়’ যান সেনাবাহিনী প্রধান।
সেনাপ্রধান সস্ত্রীক সেখানে পৌঁছালে চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাদের স্বাগত জানান।
ফিরোজায় প্রায় ৪০ মিনিট অবস্থানকালে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।










