ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে ঠিকানা সংশোধনের সময় আজ ৬ ডিসেম্বর শেষ হচ্ছে। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিয়ে থাকলে ভোটারের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা, প্রয়োজনে কর্মস্থল বা পরিচিত জনের ঠিকানা যথানিয়মে দিয়ে আজকের মধ্যে সংশোধন করা যাবে। সংশোধনের জন্য অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিকের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের আপডেট করা তথ্যানুযায়ী এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন প্রবাসী অ্যাপে নিবন্ধন করেছেন