উন্নয়নের চাবিকাঠি জ্বালানি। ফলে যে কোনো মূল্যে জ্বালানি সরবরাহ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আমাদের ন্যাচারাল গ্যাস ফুরিয়ে যাচ্ছে। এটিই স্বাভাবিক। সুতরাং গ্যাসের অল্টারনেটিভ সোর্স কী হবে সেটি এখনই নির্ধারণ করতে হবে। তা না হলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
আজ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক পলিসি কনক্লেভে এ কথা বলেন তিনি। 'বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা' শীর্ষক এ কনক্লেভের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল মঈন খান বলেন, ‘এলপিজি আমদানির দিকে যেতে হলে করণীয় নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে যারা বাজেট করে, তাদের গুরুত্ব সহকারে কাজ করতে হবে।'










