পঞ্চগড়ে কাপড়ের মার্কেটের একটি দোকান থেকে ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে আফিফা ফেব্রিক্স নামের দোকানে এ ঘটনাটি ঘটে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন আফিফা ফেব্রিক্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব হোসেন। তিনি জানান, তার দোকান থেকে ১৩০০টি থ্রি-পিস, ভারতীয় ১৫০টি থ্রি-পিস, ৮০ টি পার্টি শড়ি, বেনারশি শাড়ি ২০টি, স্যুট পিস ৩০টি, ২০টি শার্ট পিস চুরি হয়েছে। এসব কাপড়ের মূল্য ২০ লাখা টাকার বেশি বলে দাবি করেন তিনি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল লতিফ মিঞা জানান, আজ শনিবার ভুক্তভোগী আলহাজ্ব হোসেন তার দোকানে চুরির ঘটনায় থানায় মৌখিক অভিযোগ করেন। তাকে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।









