খুলনা বিভাগের শ্রেষ্ঠ হয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার।
সম্প্রতি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে পুরস্কৃত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম ও বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগের সব জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, সরকার প্রতি বছর জেলা প্রশাসকদের কাজকর্ম বিচার-বিবেচনা করে এ শুদ্ধাচার পুরস্কার প্রদান করে। এ বছর খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জনবান্ধব ও জনপ্রশাসনমুখী কর্মকাণ্ডের জন্য যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এ পুরস্কারের জন্য মনোনীত হন।










