করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোরের এ বিশিষ্ট ব্যক্তি। ৭৮ বছর বয়সী আলী আকবর স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

আলী আকবর যশোর শহরের খালধার রোড এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি যশোর বাস মালিক সমিতির নেতৃত্ব দিচ্ছিলেন। এছাড়া তিনি যশোর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক, যশোর ইনস্টিটিউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সম্পৃক্ত ছিলেন।

কোরবানির ঈদের সময় তিনি করোনায় আক্রান্ত হন। এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।