টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে রাফি (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ঘাটাইল ইউনিয়নে শিমলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার শাহ আলমের ছেলে। 

জানা যায় বাড়ির পাশে চার-পাঁচ জন শিশু খেলাধুলা করছিলো। তাদের মধ্যে একজনের খেলনা গাড়ি পাশের ডোবায় পড়ে যায়। খেলনা তোলার জন্য ওই শিশু পানিতে নামে। পরে শিশুটি তলিয়ে যায়। 

কিছুক্ষণ পর শিশুটিকে স্থানীয় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।