নিখোঁজের চার দিন পর কাপ্তাই হ্রদে মৃত অবস্থায়
পাওয়া গেল মো. গিয়াস উদ্দিনের নামের এক ব্যক্তিকে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল
৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভবাজার গীতাশ্রম
কলোনি ও মহসীন কলোনির মধ্যবর্তী হ্রদের অংশে ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর
দেন স্থানীয়রা। এর পরপরই গিয়াস উদ্দিনের পরিবার মৃতদেহ শনাক্ত করে এবং পরে পুলিশ সুরতহালের
জন্য নিয়ে যায়।
গত বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন
গিয়াস উদ্দিন। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানিয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ
ডায়েরি (জিডি) করেছিলেন।
স্থানীয়রা জানান, শহরের শহীদ আব্দুল আলী একাডেমির
পেছনে কাপ্তাই হ্রদের তীরের বাসিন্দা গিয়াস উদ্দিন। আগে মজুরের কাজ করলেও বেশ কিছুদিন
ধরে তিনি ‘মানসিক ভাসাম্যহীন’ ছিলেন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে
রয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ক্য লাহ্
চিং জানান, গিয়াস উদ্দিন চার দিন ধরে নিঁখোজ ছিলেন। আজ সকালে খবর পেয়ে আমরা তার লাশ
উদ্ধার করি। পরিবারের সদস্যরা তাকে চিহ্নিত করেছেন। উদ্ধার পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া
হচ্ছে।










