সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে ইফতার করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরাধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজকল্যাণ উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ও ইফতারে অংশ নেন।










