যশোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে স্বাভাবিক সময়ের তুলনায় ফ্যান ও এসির বিক্রি ২০-৩০ শতাংশ বেড়েছে। বিক্রেতারা বলছেন, গরম বাড়ায় ফ্যান ও এসির চাহিদা বেড়েছে। তবে ব্র্যান্ডের কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী স্থানীয় দোকানগুলোয় ফ্যান দিচ্ছে না। এজন্য চাহিদার তুলনায় জোগানেও টান পড়েছে।
শহরের মাইক পট্টির ফ্যান বিক্রেতা মিজানুর রহমান জানান, ননব্র্যান্ডের টাইফুন ফ্যানগুলোর দাম এখন ৮৫০-৯০০ টাকা। অথচ গত মাসেও এগুলোর দাম ছিল ৪৫০-৫০০ টাকা। ১২ ইঞ্চি ফ্যান কোথাও বিক্রি হচ্ছে ৭ হাজার ৫০০ টাকা, কোথাও ৭ হাজার টাকা।
রোকন ইলেকট্রনিকসের মালিক রাশেদ হাসান রোকন জানান, গরমে সব ধরনের ফ্যানের চাহিদা বেড়েছে। অনেকে সিলিং ফ্যান কিনছেন। আবার অনেকে চার্জার ফ্যান বা স্ট্যান্ড ফ্যানও কিনছেন। এতে তাদের ব্যবসাও ভালো হচ্ছে।










