অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় নয়জনকে আটক করেছে সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়ন। আটককৃতদের মধ্যে দুজন ভারতীয় নাগরিক। বাকি সাতজন বাংলাদেশী নাগরিক।

আটককৃতরা হলেন কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের মেয়ে হালিমা খাতুন (২৬), ইয়াছিন আলীর স্ত্রী নাছিমা খাতুন (২৪), বামনখালীর রকিবুল গাজীর স্ত্রী লতা বিবি (৩৫), নড়াইলের কালিয়ার পেড়লী এলাকার মিলন শেখের ছেলে মাহবুব শেখ (২৫), কালিয়ার জামরিলডাঙ্গা এলাকার মৃত চান খাঁর মেয়ে কুরছিনা খাতুন (৩২), যশোরের চাচড়া-রাজবাড়ী এলাকার মৃত আনোয়ার শেখের মেয়ে মরিয়ম (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মনিরুজ্জামান (২৮)। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত তলুইগাছা ও কুশখালী বিওপির সীমান্ত থেকে অভিযান চাালিয়ে তাদের আটক করা হয়।