দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ‘মব’ বন্ধের দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। গতকাল বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।
বিক্ষোভ
দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ‘মব’ বন্ধের দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।










