ছেষট্টির বিশ্বকাপের পর ৫৫ বছর বড় কোনো শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। এরপর যতবারই সেমিফাইনালে উঠেছে থ্রি লায়ন্সরা তারা পরাজিত হয়েছে। ১৯৯০ সালের বিশ্বকাপ ও ১৯৯৬ সালের ইউরোতে টাইব্রেকারে তারা হেরেছে জার্মানির কাছে। এছাড়া ২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। আরেকটি বড় আসরের সেমিফাইনালে ইংলিশরা। আজ ইউরোর সেমিফাইনালে তাদের সামনে ডেনমার্ক। এবার আর শেষ চারে ট্র্যাজেডির শিকার হতে চায় না থ্রি লায়ন্সরা। বরং ম্যাচটি জিতে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস গড়তে চায় গ্যারেথ সাউথগেটের দল। ওয়েম্বলিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

সেমিফাইনাল জুজু কাটিয়ে এবার জয়ের ভালো সুযোগ ইংল্যান্ডের সামনে। কোচ গ্যারেথ সাউথগেটও এবার দারুণ সুযোগ দেখছেন।