কোটা সংস্কার আন্দোলন চলাকালে
সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত সারা দেশে ৩৩৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এর মধ্যে
ঢাকায় ৮৩ জন এবং ঢাকার বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে ২৫১ জনকে।
আজ সোমবার (২৯ জুলাই) সকালে এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
এতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেফতার
করা হয়। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরের ২৪ জন।










