গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর-প্রসন্নদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ সকালে উপজেলার চর-প্রসন্নদি এলাকায় পাথর বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।
পরে পুলিশ গিয়ে ট্রাকটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
নিহতরা হলেন ঝিনাইদাহ জেলার চাপড়ি এলাকার ওমর আলী বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস ও কুষ্টিয়া জেলার খুকসা এলাকার মোসা মৃধার ছেলে সজিব মৃধা।









