দিনাজপুরের হিলিতে ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত ঝরছে ঘন কুয়াশা। এতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ট্রেন চলাচল করতে হচ্ছে। ধীরগতিতে চলাচল করায় দেখা দিয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। প্রতিটি ট্রেন আধঘণ্টা থেকে ২ ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে। এতে চরম বিপাকে পড়েছে এ পথে চলাচল করা যাত্রীরা। হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার বলেন, ট্রেনকে সিগন্যাল মেনে চলতে হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে সেই সিগন্যাল দেখতে সমস্যা হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে।