ট্রান্সফার প্রাইসিং শিখতে পোল্যান্ড যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঁচ কর্মকর্তা। তারা হলেন আয়কর কমিশনার শাব্বির আহমেদ, প্রথম সচিব শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান, অতিরিক্ত আয়কর কমিশনার চাঁদ সুলতানা চৌধুরানী, যুগ্ম আয়কর কমিশনার সরদার মো. আবু হেলাল ও অমিত কুমার দাস।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ১৬ জানুয়ারির এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বহুজাতিক প্রতিষ্ঠানের কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে ২০১২-১৩ অর্থবছরে আয়কর অধ্যাদেশে বেশ কয়েকটি ধারা সংযোজন করে সরকার। এরপর ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে ট্রান্সফার প্রাইসিং সেল গঠনের আদেশ দেয়া হয়। এ আদেশের পরের মাসে সেল গঠনের কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তু ওই সেল এখনো পুরোদমে কাজ শুরু করতে পারেনি। এমনকি কোনো মূল্য লুকোচুরির তথ্যও উদ্ঘাটন করতে পারেনি তারা।