রাঙ্গামাটিতে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষকের জামিন বাতিল দাবিতে আজ আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ করবে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। এ কর্মসূচির সমর্থনে গতকাল সদর উপজেলার কুতুকছড়িতে প্রচার মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা।