এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২১ জন এবং হামের উপসর্গ রয়েছে ৭৫১ জনের শরীরে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ শিশু।
১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৩ শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৭ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৮৪০ শিশু।









