রাজশাহীর গোদাগাড়ীতে দুই কৃষকের আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবি উঠেছে। গতকাল দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী নগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য বিভুতীভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, দপ্তর সম্পাদক পলাশ পাহান প্রমুখ।

জাতীয় আদিবাসী পরিষদ জেলা সভাপতি বিমল রাজোয়াড়ের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামাণিক দেবু, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল, জেলার সহসভাপতি ফরজ আলি, সদস্য আব্দুল মান্নান ও মতিউর রহমান প্রমুখ।