পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে রাজধানী ঢাকাসহ চার জেলায় রোববার (৪ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আজ শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রাজধানী ঢাকা ছাড়া নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

উল্লিখিত এলাকাগুলোয় এর আগে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এ হিসাবে কারফিউ শিথিলের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।