ভিসা প্রক্রিয়ার জন্য ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (২৭ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে তিনি গুলশানের বাসায় ফেরেন।
এর আগে বেলা ২টার দিকে তার গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান। এরপর সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্ট দেন এবং ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সোয়া ৩টার দিকে তিনি তার গুলশানের বাসভবনে পৌঁছান।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।










