কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে প‌রি‌স্থি‌তি বিরাজমান রয়েছে, সে‌টি থেকে উত্তরণে সব পক্ষকে শান্ত থাকার পাশাপা‌শি সংলাপের আহ্বান জানিয়েছে ফ্রান্স। 

রোববার (২৮ জুলাই) ঢাকার ফ্রান্সের দূতাবাস এক বার্তায় এসব তথ‌্য জানিয়েছে।

এতে বলা হয়, ফ্রান্স সবাইকে আহ্বান জানাতে চায় যে— আর কোনো সহিংসতা যেন না হয় সেজন্য সবাইকে শান্ত ও সংযমী হওয়ার পাশাপা‌শি সংলাপের মাধ‌্যমে সমস‌্যা সমাধানে জোর দিচ্ছে। ফরাসি সম্প্রদায়ের যারা বাংলাদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তাদের সতর্কতার জন্য ইতোমধ্যে পরামর্শ দেওয়া হয়েছে (ভ্রমণ সতর্কতা)।