একই সময়ে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৪১ শিশুর আর নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০০ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩১০। অন্যদিকে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮৫। নতুন আক্রান্তদের নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯। এছাড়া, ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।