তরুণদের যুক্তিবাদী বিতর্কচর্চায় আগ্রহী করতে হক ল একাডেমির উদ্যোগে ‘ইন্টার ইউনিভার্সিটি ডিবেট অন লিগ্যাল ইস্যু-২০২৬ বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর ফার্মগেটে আরএইচ হোম সেন্টারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে ল একাডেমির পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল আলম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আহাদ, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাসিম বিল্লাহ, বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিল্টন হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার ড. আতীকুস সামাদ, ঢাকার অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সিভিল জজ রেজিস্ট্রার সাগির আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ ফ্যাকাল্টি মেম্বার মুহাম্মদ মাসুদুর রহমান, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারুক হোসেন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরূপ বড়াই।
দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। এতে তারা সমসাময়িক আইন ও বিচার-সংক্রান্ত ইস্যুতে তাদের যুক্তি, বিশ্লেষণ ও বক্তব্য উপস্থাপন করেন। প্রতিযোগিতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) রানার্সআপ হয়েছে।










