৯ দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা শহীদ মিনারে সমবেত হয়েছেন। আন্দোলনকারীদের অবস্থানের ফলে ঢাকা মেডিকেলের সামনে থেকে দোয়েল চত্ত্বর পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে রামপুরা থেকে শিক্ষার্থীদের মিছিল হাইকোর্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। 

ব্র্যাক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বনশ্রীর আন্দোলনকারীরা হেঁটে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। আন্দোলনকারীরা জানান, সবার লক্ষ্য এখন কেন্দ্রীয় শহীদ মিনার। রাজধানীর সব স্পট থেকে সবাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন।

শহীদ মিনার প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। আরো শিক্ষার্থী সমবেত হচ্ছেন।

অভিভাবকদের সঙ্গে শিশুদেরও দেখা যাচ্ছে শহীদ মিনারের সমাবেশে।

বাবা-ছেলে আন্দোলনকারীদের মাঝে টিস্যু বিতরণ করছেন।

পরিবারের সব সদস্যের মাথায় পতাকা বেঁধে দিচ্ছেন বাবা।