বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা এবং অপতথ্য থেকে সত্যকে আলাদা করা এখন সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
গতকাল বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে ‘বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। তথ্যমন্ত্রী বলেন, ‘সমাজের বাস্তব চিত্র যদি নিয়মিত গণমাধ্যমে প্রতিফলিত না হয়, তবে কোনো রাষ্ট্র বা সমাজ সঠিক পথে এগোতে পারে না। একটি রাষ্ট্র এবং সমাজকে প্রতি মুহূর্তেই আয়নার সামনে দাঁড় করিয়ে রাখতে হয়।’
সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সদস্য কাওছার হোসেন খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বারী।










