কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আটককৃত শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তার জামিনে সহায়তা করবে সরকার।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস রিলিজে এ কথা জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইসএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।

আটককৃত যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।