গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক নারীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় স্বাস্থ্যবিধি মেনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ প্রমুখ।