সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নতুন করোনা আক্রান্ত চারজনের মধ্যে ৩ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তিনজনকে আইসোলেশনে নিয়ে আজ মঙ্গলবার থেকে হাসপাতালটি লকডাউন করা হয়েছে। তিনদিনের মধ্যে হাসপাতালে কর্তব্যরত সবার নমুনা সংগ্রহ করে রিপোর্টে আসার পর লকডাউন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

তিনি জানান, গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের  ১১ জন করোনা শনাক্ত হন। এর মধ্যে বিশ্বম্ভরপুরে চারজন। তিনজন হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এ কারণে হাসপাতাল লকডাউন করে সবার নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। তিনদিনের মধ্যেই নমুনা সংগ্রহ করে পরিস্থিতি বুঝে লকডাউন তুলে নেয়া হবে।