বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক লস্কর পরলোকগমন করেছেন। আজ বুধবার (১৮ জুন) নিজ বাড়িতে ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুল খালেক লস্কর বণিক বার্তার জ্যেষ্ঠ সহ-সম্পাদক লস্কর সাইফউদ্দৌলা রুমির বাবা।
যশোরের বাঘারপাড়ার উত্তর চাঁদপুরের বাসিন্দা আব্দুল খালেক লস্কর চার পুত্র ও চার কন্যা সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। অবশেষে আজ দুপুরে অনন্তলোকের পথ ধরেন।
আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে দাফন হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বণিক বার্তা পরিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।










