বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। বরেণ্য এ রাজনীতিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ, জায়নামাজ, টুপি, তসবি বিতরণ, গণভোজ ও স্মরণসভা।
আজ সকাল সাড়ে ১০টায় কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।










