গতকাল ভোর রাতে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর সরল ইউনিয়নের আব্দুল আলিমের ছেলে।
পুলিশ জানায়, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে জিল্লুর গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ জিল্লুরকে ভোররাতে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’









