বাগেরহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল দুপুরে মেলা উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। পরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ২০টি স্টলে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারসহ নিরাপদ এবং বিষমুক্ত কৃষিপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হচ্ছে।
কৃষি প্রযুক্তি মেলা
বাগেরহাটে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।









