বাগেরহাটের মাধ্যমিক পর্যায়ের ১২০ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ ট্যাব তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক রাসিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭৮২ শিক্ষার্থীকে এ ট্যাব দেয়া হবে।
বাগেরহাটে শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব
বাগেরহাটের মাধ্যমিক পর্যায়ের ১২০ শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব বিতরণ করা হয়েছে।










