চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের কবরস্থানের পাশ থেকে চারটি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে ৪৬৮ গ্রাম ওজনের এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩১ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে তিনিসহ একদল বিজিবি সদস্য সীমান্তের এক কিলোমিটার অভ্যন্তরে ঝাঁঝাডাঙ্গা গ্রামে তল্লাশি চালিয়ে কবরস্থানের পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করে বিজিবি সদস্য নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন।









