কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২ লাখ টাকা মূল্যের ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর রেলস্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২২ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় জিডি করা হয়েছে।










