জাতীয় কন্যা শিশু দিবস রাঙ্গামাটির কুতুকছড়িতে পথনাটক
ও র্যালি করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। শনিবার (৩০ সেপ্টেম্বর)
পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ সমর্থিত এই দুই নারী সংগঠনের উদ্যোগে র্যালি পরবর্তী
এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের কন্যা শিশু
ও নারীদের সুরক্ষা, নিরাপত্তা ও নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে সরকারের
প্রতি আহ্বান জানিয়েছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।
‘আসুন, কন্যা শিশু তথা নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত
করতে ঐক্যবদ্ধ হই’—এই স্লোগানে সকাল ১১টায় রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বড় মহাপুরুম
উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও রাণী কালিন্দীর
সাহসিকতা ও সুশাসন নিয়ে পথা নাটকের আয়োজন করা হয়। এতে কয়েকশ কন্যা শিশু ও নারী অংশগ্রহণ
করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য
চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি রিনিসা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয়
সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা।










