আগামী ১ আগস্ট থেকে সীমিত পরিসরে চলবে কমিউটার ও লোকাল ট্রেন। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। রেল মন্ত্রণালয়ের জরুরি সভা শেষে বণিক বার্তাকে এ খবর জানিয়েছেন রেলপথ মন্ত্রী জিল্লুর হাকিম।

মন্ত্রী আজ মঙ্গলবার (৩০ জুলাই) জানান, আগামী ১ আগস্ট থেকে সীমিত পরিসরে ট্রেন চলবে। এক্ষেত্রে কারফিউ শিথিল থাকাকালীন ট্রেনগুলো চলাচল করবে। স্বল্প পরিসরে শুধু কমিউটার ও লোকাল ট্রেন চলবে। তব আন্তঃনগর ট্রেন চলাচলে আপাতত কোন সিদ্ধান্ত হয়নি। 

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতির অবনতি ঘটায় ১৮ জুলাই থেকে প্রায় সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে সীমিত পরিসরে চালুর সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেল কর্তৃপক্ষ।