স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘শিক্ষার্থীরা তো অনেক দাবিই করছেন। এর একটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী চাইলে, অর্থাৎ তিনি যদি মনে করেন, আমি পদত্যাগ করব।’

গতকাল রাতে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিরাজমান পরিস্থিতিতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি।

ঢাকাসহ আশপাশের চার জেলায় আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। মন্ত্রী জানান, রাজধানী ঢাকা ছাড়া নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।