বাগেরহাটে ২৫ অতিথি পাখি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন শিকারিকে আটক করা হয়। গতকাল সকালে সদর উপজেলার ধুম কালিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময়  তাদের কাছ থেকে ১৫টি খেনি ও ১০টি  হাঁসপাখি উদ্ধার করা হয়। বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলত-১ এর বিচারক মো. কামরুল আজাদ পাখিগুলো অবমুক্ত করার নির্দেশ দেন।