পটুয়াখালীতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানী প্রতিরোধে অভিযোগ কমিটির  ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় এফপিএবি মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় আভাস আয়োজনে কমব্যাটিং জেন্ডার বেইজড ভায়োলেন্স (সিজিবিভি) প্রকল্পের আওতায়  ওরিয়েন্টেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং  কর্মক্ষেত্রে যৌন হয়রানী প্রতিরোধে অভিযোগ কমিটির করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আভাস পটুয়াখালীর জেলা সমন্বয়কারী খাদিজা বেগম।

ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা  শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, ব্লাস্ট’র জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রিনা রানী। এ সময় বিভিন্ন অফিস ইউনিট অভিযোগ কমিটির কাছে অভিযোগ বক্স হস্তাস্তর করা হয়। ওরিয়েন্টশনে  বিভিন্ন অফিস ইউনিট অভিযোগ কমিটির ৩০ জন প্রতিনিধি  সদস্য অংশগ্রহণ করেন।