রাঙ্গামাটির বিজু, বৈসুক, সাংগ্রাই, সাংক্রান ও বিষু মেলায় মদ নিয়ে হট্টগোল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে তিনটি খাবারের দোকান বন্ধ করে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, যে স্টলের সামনে থেকে মদ নিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে;  সেই স্টল সচল রাখা হলেও অন্য তিনটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।