কেবল সুস্থতা নয়, টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ চন্দ্র বর্মণ প্রমুখ।