দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে, গত ১৫ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশে হাম ও উপসর্গে মোট ৯১৮ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮১৯ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৯ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৫৯ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২। এ সময়ে ৯০৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৬৭ জন।