রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মুঠোফোন, সিম কার্ড, যানবাহনসহ বিভিন্ন আলামত এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ১৭ জন, লালবাগ বিভাগ ৪০, ওয়ারী বিভাগ ৩৪, মতিঝিল বিভাগ ৩৬, তেজগাঁও বিভাগ ৫৯, মিরপুর বিভাগ ১৪৭, গুলশান বিভাগ ৪৩ , উত্তরা বিভাগ ২০, ডিবি ৬ এবং এসআরইউ ৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযান পরিচালনার সময় ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ৪১ কেজি গাঁজা, ২২ পুরিয়া হেরোইন, ৪টি মোবাইল, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, ১টি ট্রাক, ১টি চাবি, ১টি বাস, ২৬টি সিলিং ফ্যান, ১জন ভিকটিম এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়।

এর আগে গতকাল রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।