আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩০৩ টাকার বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গতকাল নগর ভবনের সিটি হলরুমে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে সকালে বিশেষ সাধারণ সভায় রাসিকের ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট পাস হয়। একই সভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। সংবাদ সম্মেলনে মেয়র লিটন বলেন, ২০২১-২২ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৮০ কোটি ২২ লাখ ৮৯ হাজার ৫৩৬ টাকা ১৭ পয়সা।
রাসিকের ১ হাজার ৭ কোটি টাকার বাজেট ঘোষণা
আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩০৩ টাকার বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।










