রাজশাহীর গোদাগাড়ীতে ৫২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মহিশালবাড়ী মাদ্রাসা টাওয়ার এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। আটককৃতরা হলেন উপজেলার মাদারপুরের তোফাজ্জল হোসেনের ছেলে জামাল উদ্দিন (৫১) ও মৃত আজিজুর রহমানের ছেলে মো. তোফায়েল (৩৮)। গোদাগাড়ী মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিশালবাড়ী মাদ্রাসা টাওয়ারের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান চালায় র্যাব। ওই সময় আটক করা হয় দুই মাদক কারবারীকে। তাদের কাছে ৫২০ গ্রাম হেরোইন পাওয়া যায়। ইজিবাইকে মাদক বহন করছিলেন তারা। এ ঘটনায় ইজিবাইকটিও জব্দ করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
হেরোইনসহ আটক ২
রাজশাহীর গোদাগাড়ীতে ৫২০ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মহিশালবাড়ী মাদ্রাসা টাওয়ার এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।









