দেশে দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণে দেশী-বিদেশী খ্যাতিসম্পন্ন চিকিৎসকদের নিয়ে বগুড়ায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে গতকাল শহরের একটি হোটেলে উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলোর চিকিৎসকদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসাইন। অনলাইনে যুক্ত হয়ে এতে কি-নোট স্পিকার ছিলেন ভারতের দিল্লির এআইআইএমএসের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম সি মিশ্রা, এআইআইএমএসের সার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. অনুরাগ শ্রীবাস্তব ও ভারতের ভেলোরের সিএমসির এন্ডোক্রাইন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. দীপক টি. আব্রাহাম।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু ও টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম।

টিএমএসএসের স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আফজাল হোসেন, যুক্তরাজ্যের গাইনি বিশেষজ্ঞ ডা. খাদিজা নাজনিন, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল প্রমুখ।