কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। রিট আবেদনের ওপর আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

 

আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে শুনানি শেষে বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

 

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা লিপি আজ এ রিট দায়ের করেন।